রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২২

প্রেমিকা মেগান মার্কেলের মন রক্ষার্থে ধূমপান ছাড়লেন প্রেমিক প্রিন্স হ্যারি

প্রেমিকা মেগান মার্কেলের মন রক্ষার্থে ধূমপান ছাড়লেন প্রেমিক প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হবু স্ত্রী মেগান মার্কেলের মন রক্ষার্থে কিছুদিন আগে ধূমপান ছাড়েন প্রেমিক প্রিন্স হ্যারি। এটি পুরাতন খবর। নতুন খবর হচ্ছে, এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মার্কেল।

বিষয়টি নিশ্চিত করে কেনসিংটন প্রসাদের এক বিবৃতিতে জানানো হয়, মার্কেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা সারা বছর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে অনুসরণ করেছেন। কিন্তু সাময়িক সময়ের জন্য সেগুলো বন্ধ রাখছেন হলিউডের এই অভিনেত্রী।

বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দু’জনের সম্পর্কের কথা ঘোষণা দেন। ব্রিটেনের জনগণের কাছে অনেকটা অপরিচিত হলেও হলিউডে আছে মেগানের বেশ জনপ্রিয়তা।

২০১১ সালে চলচ্চিত্র প্রযোজক ট্রেভর এঙ্গেলসনকে বিয়ে করেছিলেন মেগান। কিন্তু ২০১৩ সালে বিচ্ছেদ হয় তাদের। চলতি বছরের ১৯ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026