রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০

ইন্ডিয়ান মুসলিম রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি ও নিজ স্ত্রীকে মারধরের অপরাধে মুসলিম বিদ্বেষী ব্রিটেন ফাস্টের এক সমর্থকের জেলদন্ড

ইন্ডিয়ান মুসলিম রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি ও নিজ স্ত্রীকে মারধরের অপরাধে মুসলিম বিদ্বেষী ব্রিটেন ফাস্টের এক সমর্থকের জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক ইন্ডিয়ান মুসলিম রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি, মুসলিম বিদ্বেষী বক্তব্য ও নিজ স্ত্রীকে মারধরের অপরাধে বর্ণবাদী দল ব্রিটেন ফাস্টের এক সমর্থকে ৩৩ সপ্তাহের জেল দন্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

ওল্ড বেইলি কোট তাকে শুক্রবার সাজা প্রদান করে। মূলত তাকে সাজা দেয়া হয় হত্যা প্রচেষ্টা, বিপজ্জনক ড্রাইভিং এবং নিজ স্ত্রীকে মারধরের অপরাধে।

বিচারক এন্থনি লিওনার্ড কিউসি বলেন, সে উত্তেজিত হয়ে মসজিদের বাইরে মুসলমানদের উপর আক্রমন করে। তিনি বলেন, সে বর্ণবাদী আচরণ করেছে এবং অতিরিক্ত মদ খাওয়ায় সে ছিল নিয়ন্ত্রনহীন। বিচারক তাকে ৩৩ সাপ্তাহের জেল দন্ডের পাশাপাশি তিন বছরের জন্য গাড়ী চালানো নিষিদ্ধ করেন।

বিবিসি সূত্রে জানা যায়, ঘঠনাটি ঘটে ব্রেক্সিট ভোটের বর্ষপূর্তির দিন গত ২৩ জুন হ্যারো এলাকার আলেকজান্দ্রা পারদে’র স্পাইস নাইট রেস্টুরেন্টের সামনে। ৪৮ বছর বয়স্ক মার্ক জাকারোকি মুসলমানদের হত্যা কর বলে হুমকি দিতে থাকে এবং নাৎসিবাদী সালাম দেয়। সে রেস্টুরেন্টের স্টাফদেরও হুমকি দিতে থাকে।

পুলিশ তাকে গ্রেফতার করলে তার প্যাকেটে নাৎসি কয়েন এবং তার ঘর থেকে ব্রিটেন ফাস্টের নিউজ পেপার ও লিফলেট উদ্ধার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026