রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০

মেগান বিতর্কে বান্ধবীকে ত্যাগ করলেন ইউকিপ লিডার

মেগান বিতর্কে বান্ধবীকে ত্যাগ করলেন ইউকিপ লিডার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মেগান বিতর্কে বান্ধবীকে ত্যাগ করলেন ব্রিটেনের ইউকেআইপি পার্টির নেতা হেনরি বোল্টন। হবু রাজবধু মেগান মার্কেলকে কৃষ্ণাঙ্গ বলায় ব্যাপক বিতর্কের মুখে বর্ণবাদী বান্ধবী জো মারনে’র ক্ষমা চাওয়ার পরও নিজের জীবন থেকেই তাকে সরিয়ে দিলেন হেনরি।

সম্প্রতি মডেল মারনে অনলাইনে মেগানকে নিয়ে কটুক্তি করার পাশাপাশি তার এক ছেলে বন্ধুকে মেগানকে নিয়ে একটি বর্ণবাদী এসএমএস করেন। মারনে বলেন, মেগান রাজবংশকে কলুষিত করবেন এবং কৃষ্ণাঙ্গ উত্তরাধিকারী জন্ম দিবেন। এরপর থেকেই একের পর এক বিতর্কের মুখে পড়েন হেনরি–মারনে জুটি।

রোববার রাতে হেনরি ব্রিটিশ গণমাধ্যমে এক সাক্ষাতকারে বলেন, ২৫ বছর বয়সী জো এই বিতর্কিত বর্ণবাদি মন্তব্য করে বড় ধরণের অন্যায় করেছেন। এর শাস্তি সে অবশ্যই পাবে। হয় তাকে আমি আমার জীবন থেকে ত্যাগ করবো নয় তো আমি তার জীবন থেকে সরে যাবো। ৫৪ বছর বয়সী বোল্টন বলেন, শুধুমাত্র জো’র কুমন্ত্রণায় পরে আমার স্ত্রীকে দূরে ঠেলে দিয়েছি। এই ভুল সিদ্ধান্তের জন্য আমি খুবই অনুতপ্ত ও লজ্জিত।

গুড মর্নিং ব্রিটেনের টুডে প্রোগ্রামের এক সাক্ষাতকারে বোল্টন জানান, মারনের বিতর্কিত মন্তব্যের জের ধরে আমাকে দল থেকে পদত্যাগের কথা বলা হলেও আমি সেটা প্রত্যাখ্যান করেছি। তবে গত রাতে আমি আনুষ্ঠানিকভাবে মার্নেকে ত্যাগ করেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026