রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০

বাবার বিশ্বস্থ লোককে নিজের বিয়ের দায়িত্ব দিতে নারাজ প্রিন্স হ্যারি

বাবার বিশ্বস্থ লোককে নিজের বিয়ের দায়িত্ব দিতে নারাজ প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাবা প্রিন্স চার্লসের বিশ্বস্ত ব্যক্তি মাইকেল ফসেটকে নিজের বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিচ্ছেন না ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। প্রিন্স অব ওয়েলসের দীর্ঘ দিনের সহযোগি ফসেট রাজপরিবারের অনেক অনুষ্ঠানের তত্ত্বাবধান করে আসছেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়, মেগান মের্কেল ও হ্যারির বিয়ের দায়িত্ব ফসেটকে না দেয়ায় যারপরনাই মনক্ষুণœ হয়েছেন প্রিন্স অব ওয়েলস। কারণ তিনি নিজেই হ্যারিকে ফসেটকে এই রাজকীয় বিয়ের দায়িত্ব দেয়ার পরামর্শ দিয়েছিলেন।

রাজপরিবার সূত্র জানায়, চালর্স মনে করছেন, উইন্ডসর ক্যাসেলে চমৎকার এক আয়োজনের জন্য মাইকেল ফসেটই সর্বোত্তম পছন্দ হতে পারেন। কিন্তু হ্যারি– মেগান ফসেটকে সঙ্গে নিয়ে কিছুই করতে চাচ্ছেন না।

প্রসঙ্গত, এর আগে নানা কেলেঙ্কারির জের ধরে দু’দুবার রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন ফসেট। কিন্তু তা সত্ত্বেও চার্লসের তার প্রতি সু–নজর আছে। স্কটল্যান্ডে ‘ডুমফেরি হাউস’ দেখাশোনার জন্য ২০০৭ সাল থেকে তাকে ৮৫ হাজার ইউরো দেন চার্লস। এমনকি প্রিন্সের চ্যারিটি ফাউন্ডেশনেরও মূল কর্তৃত্ব তার হাতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026