রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯

ব্রিটেন একদিন ফিরে যাবে ইইউতে

ব্রিটেন একদিন ফিরে যাবে ইইউতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেন একদিন আবার ইউরোপিয়ান ইউনিয়নে ফিরে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী উপ-প্রধানমন্ত্রী। এ ব্যপারে আগামী সংসদে বিবেচনা করা হতে পারে।

মাত্র কয়েকদিন আগেই থেরেসা মে সরকারের পুনর্গঠিত মন্ত্রিপরিষদের নতুন দায়িত্ব গ্রহণকারী প্রভাবশালী উপ-প্রধানমন্ত্রী ডেভিড লিদিংটন এক বিবৃতিতে জানান, আগামী ১০ বা ২০ বছর পর ইউরোপিয়ান ইউনিয়নের রূপ কেমন হবে সেটা এখন বলা কঠিন। তাই আশানুরুপ পরিবর্তন পরিলক্ষিত হলেই কেবল ব্রিটেন আবার ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোটে যোগ দিবে।

ব্রেক্সিট বিষয়ে তার দৃষ্টিভঙ্গী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, তার দৃষ্টিভঙ্গী আগের মত ব্রেক্সিটের বিপক্ষেই আছে. তবে একজন গণতন্ত্রকামী নেতা হিসেবে শুধু জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দেয়া তার দায়িত্ব।

উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৩ জুন ব্রিটেনে গণভোট হয়। ফলাফল মোতাবেক ব্রিটেনকে ইইউ থেকে সরিয়ে নিতে থেরেসা মে সরকার ক্ষমতায় আসে। মে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, আগামী ২০১৯ সালের মধ্যে ব্রিটেন ইইউ থেকে পুরোপুরি বের হয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026