রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২

সরকার গঠনে জার্মান: বিরোধীদল এসপিডি’র ভোটাভুটির দিকে তাকিয়ে মের্কেল

সরকার গঠনে জার্মান: বিরোধীদল এসপিডি’র ভোটাভুটির দিকে তাকিয়ে মের্কেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ’র সাথে সরকার গঠনে জোট বাঁধবে কিনা, তা নির্ধারণে অভ্যন্তরীণ ভোটাভুটির আয়োজন করেছে দ্বিধা-বিভক্ত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি।

জোট-বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রোববার একটি নির্বাচন ডেকেছে দলটি। মূলত, এর ওপরই নির্ভর করছে দেশটির চ্যান্সেলর মের্কেলের রাজনৈতিকভাগ্য।

বিশেষ এই নির্বাচনে বন শহরে এসপিডি দলের ৬শ’ প্রতিনিধি ও ৪৫ জন পরিচালনা পর্ষদ সদস্য মের্কেলের দলের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে কিনা সেবিষয়ে তাদের মতামত দেবেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে যদি ‘না’ ভোট এগিয়ে থাকে তাহলে মের্কেলের দলের একটি অস্থায়ী সংখ্যালঘিষ্ট সরকার গঠনের আশাও আর ধোপে টিকবে না। এতে হয়ত তাকে পুনঃনির্বাচনের আয়োজন করতে হবে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিডিইউ’র এক শীর্ষনেতা বলেন, আমি শুধু ভোটদাতাদের উদ্দেশ্যে এটুকুই বলতে পারি যে, আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং সরকার গঠনে সহায়ক ভূমিকা রাখি। কেননা, জোটগঠন করা না গেলে জার্মানির রাজনীতি একটি মহাবিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026