রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১

ব্রিটেনে কর্মীদের সঙ্গে বেইমানি করলে বসদের জরিমানা করবেন প্রধানমন্ত্রী

ব্রিটেনে কর্মীদের সঙ্গে বেইমানি করলে বসদের জরিমানা করবেন প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কর্মীদের সঙ্গে বেইমানি করা লোভী বসদের জরিমানা করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

এর ফলে নিজেদের পকেট ভরতে কর্মীদের ভাতা হতে বঞ্চিত করা দায়িত্বহীন কোম্পানিগুলোকে বিরাট অঙ্কের জরিমানা গুনতে হবে।

এর আগে ব্রিটেনের বিখ্যাত নির্মাণ কোম্পানি ক্যারেলিনের ৯০০ মিলিয়ন পাউন্ড পেনশন ভাতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ক্যারোলিন তাদের ২৮ হাজার সদস্যের অবসর ভাতা কেটে রাখে।

এছাড়া বিভিন্ন কোম্পানিগুলোর বোনাস, বেতন-ভাতা নিয়ে জালিয়াতির খবর উঠে।

এই সপ্তাহে দেয়া ঘোষণায় মে বলেন, সরকার সরাসরি এসব ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও সাধারণ কর্মীদের নিশ্চয়তার নিরাপত্তা প্রদান করবে। মে’র এই পরিকল্পনা লাখো কর্মী স্বাগত জানায়।

মে বলেন, এই আইনের ফলে বসদের লোভী মানসিকতা, কর্মীদের সঙ্গে অন্যায়, ভাতা নিয়ে চাতুরি এবং অপ্রত্যাশিত হয়রানির অবসান হবে।

ব্রিটেনে ব্রেক্সিট অস্থিতিশীলতা ও পরপর মে প্রশাসনের কয়েকজন মন্ত্রীর পদত্যাগ নিয়ে থেরেসা যে সংকটজনক অবস্থায় পড়েছিলেন, এই পরিকল্পনার ফলে সাধারণ নাগরিকদের কাছে তিনি নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পাবেন বলেন মনে করছেন বিশ্লেষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026