শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩

এক সপ্তাহে ব্রিটেনজুড়ে ১৫ হাজার মানুষের মৃত্যু

এক সপ্তাহে ব্রিটেনজুড়ে ১৫ হাজার মানুষের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: বিগত ৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে অজি ফ্লু’তে আক্রান্ত হয়ে ও ঠা–ায় ইংল্যান্ড ও ওয়েলসে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

মৃতের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যাই তুলনামূলক বেশি। এই মহামারির কারণ অনুসন্ধানে দেখা যায়, মৌসুমি অসুস্থতা ও বরফশীতল আবহাওয়ার কবলে পড়েই মারা গেছে এই পরিমাণ মানুষ।

ন্যাশনাল স্ট্যাটিস্টিকস প্রতিবেদনে জানা যায়, ব্রিটেনে এইমাসের প্রথম সপ্তাহে মৃতের সংখ্যা ছিল, ১২,৭২৩জন। দ্বিতীয় সপ্তাহে ১৮ ভাগ বেড়ে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫,০৫০জনে। যা দেশটির স্বাভাবিক মৃত্যুসংখ্যার হার ১৩,১৬৭জনের তুলনায় ১৪ ভাগ বেশি।

প্রসঙ্গত, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ১৫ হাজার মানুষের মৃত্যু ২০১৫ সালের জানুয়ারি মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। সেসময় ফ্লু ভ্যাকসিন সরবরাহে গাফিলতির কারণে বিপুলসংখ্যক মানুষ মারা গিয়েছিল।

হেলথ ইম্প্রুভমেন্ট অ্যাট পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক প্রফেসর জন নিউটন বলেন, সুনিশ্চিতভাবে এই বিপুল পরিমাণ মৃত্যুর কারণ বলা না গেলেও ধারণা করা যায়, পুরো বড়দিনের সময়টাতে যেরকম প্রচ– ঠা–া ও অজি ফ্লু’র যে প্রাদুর্ভাব ছিল, তার প্রভাবেই এঘটনা ঘটে থাকতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026