শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের বাংলা পাড়ায় অত্যন্ত পরিচিতমুখ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার, বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদ শাহাব উদ্দিন আহমদ বেলালের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে শনিবার।
শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে তার নামাজের জানাযা সম্পন্ন হয়। এসময় বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও রাজনীতিবিদগন উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে হেইনল্ডের পিস অব গার্ডেনস্থ কবর স্থানে দাফন করা হয়েছে।
শাহাব উদ্দিন বেলাল ৭০, ৮০ ও ৯০ দশকে ব্রিটিশ রাজনীতিতে বাঙালীদের অধিকার প্রতিষ্টার আন্দোলনসহ রাজনৈতিক, সামাজিক ও বর্নবাদ বিরুধী আন্দোলনে শাহাব উদ্দিন আহমদ বেলাল লেখনি ও আন্দোলনের মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যান।
১৯৪৭ সালের ১লা জানুয়ারী বাংলাদেশে জন্ম নেয়া সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল শুক্রবার বিকেলে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মেয়র জন বিগস বলেন, শাহাব উদ্দিন আমার খুবই ভাল বন্ধু ছিলেন, আমরা এক সাথে লেবার পার্টিতে কাজ করেছি। আমি তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছিন।
সাবেক কাউন্সিলার ও বর্ণবাদ বিরোধী নেতা রাজন উদ্দিন জালাল বলেন, শাহাবুদ্দিন বেলাল ছিলেন বর্ণবাদ বিরোধী সংগ্রামী কমিউনিটি নেতা। তিনি আমাদের সমাজের অধিকার আদায়ে তার ভূমিকা চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি অনেক ক্ষেত্রে ছিলেন আপোষহীন।
যুক্তরাজ্য আওয়ামীরীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ বলেন, বেলালকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল আন্দোলন সংগ্রামে তাকে দেখেছি। তার মত এমন নিবেদিত প্রাণ দেশ প্রেমিক মানুষ আমি খুবই কম দেখেছি। সে আমৃত্যু স্বাধীনতা দেশপ্রেম, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা সকলের প্রতি মায়া শ্রদ্ধা ভালবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন। তার মত সৎ ও শান্তিপ্রিয় মানুষ খুবই বিরল।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের বলেন, তিনি ছিলেন সকলের কাছে খুবই প্রিয়, তার একটা আলাদা আন্তরিকতা ছিলেন সবার জন্য। তিনি সাংবাদিকতার পাশাপাশি কমিউনিটি লিডার হিসেবেও তার ভূমিকা ছিলো অনেক। বিশেষ করে মেইনস্ট্রিম রাজনীতিতে লেবার পার্টির শুরুর দিকে তার অগ্রনী ভূমিকা ছিল। তিনি বাংলা মিডিয়াকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন বলেন, আমরা একজন বন্ধুকে হারিয়েছি। তিনি কমিউনিটির খুবই সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও সংবাদিক হিসেবে কমিউনিটি কাজ করে গেছেন। তিনি বলেন, তাকে হারিয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তার সহজে পূরর্ণ হবার নয়।
চ্যা
নেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়ছল চৌধুরী সুয়েব বলেন, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি যখন কুদ্দুছ আলীকে বর্ণবাদীরা হামলা করেছিল তখন দেখেছি পুলিশী হামলাকে উপেক্ষা করে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি লেখক ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন বলেন, শাহাব উদ্দিন বেলাল ছিলেন খুবই অমায়িক ও স্বজ্জন ব্যক্তি। তিনি বাংলাদেশের রাজনীতি, এখানে লেবার পার্টির রাজনীতিসহ বাংলা মিডিয়ায় বিশেষ ভূমিকা রেখে গেছেন। তিনি মানুষের চাকুরী ও বাসস্থানের জন্যও কাজ করেগেছেন।
সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক বেলাল আহমদ বলেন, তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজের ক্ষতি হয়নি ও কমিউনিটিরও ক্ষতি হয়েছে। কমিউনিটির সকল আন্দোলনে বেলাল ভাইকে পাওয়া যেত। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা সামসুদ্দিন খান বলেন, আওয়ামীরীগের রাজনীতিতে ৭৫ পরবর্তীতে বেলাল আহমদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তখন হাতে গুনা যে কয়জন লোক ছিলো তার মধ্যে বেলাল ছিলেন অন্যতম।
উল্লেখ্য, মরহুম শাহাব উদ্দিন আহমদ বেলাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার দেহে বাইপাস অপারেশনসহ ছয়টি রিং বসানো হয়েছিল। ছয় মাস পূর্বে তার দেহে একটি পেইস মেকার ও লাগানো হয়।
তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেস্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক মানবাধিকার সম্পাদক ও যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকদের দায়িত্ব পালন করেন।