রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬

ব্রিটেনের ভোটাধিকারের শতবর্ষ: আজও অধরা ব্রিটিশ নারীদের সমধিকার

ব্রিটেনের ভোটাধিকারের শতবর্ষ: আজও অধরা ব্রিটিশ নারীদের সমধিকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আধুনিকতায় সমৃদ্ধ দেশ ব্রিটেনের ভোটাধিকারের শতবর্ষ পূর্ণ হলেও ব্রিটিশ নারীদের সমধিকার যেন আজও অধরাই রয়ে গেছে।

ডেইলি মেইলের এক প্রতিদেবনে বলা হয়, ব্রিটেনের নারীদের ভোটাধিকার পাওয়ার শতবর্ষ সম্পূর্ন হলেও এখনও সমানাধিকার কাগজে কলমেই রয়ে গেছে, আলোর মুখ দেখেনি।

ইউরোপের শীর্ষস্থানীয় এক শিক্ষাবিদ জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে যৌন হয়রানির অভিযোগের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নারীদের সমানাধিকারের বিষয়টি আবারও আলোচনা আসছে।

প্যারিসের ডিডেরট ইউনিভার্সিটির উইম্যান’স হিস্টোরি ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মিরিয়াম বৌসাহবা-ব্রভার্ড বলেন, ১০০ বছর আগে ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেন ব্রিটিশ নারীরা।

সাফ্রাগেট আন্দোলনকারীরা এটা জানেন। আগামী ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের নারীদের ভোটাধিকার পাওয়ার শতবর্ষের উভয়ক্ষেত্রেই আলোচনার বিষয়টি হচ্ছে সমানাধিকারের।

ভোট দেওয়ার ক্ষমতা ছিল আনুষ্ঠানিক সমতা। কিন্তু এখন প্রশ্ন উঠছে বাস্তব সমানাধিকার নিয়ে। মিরিয়াম বলেন, আন্দোলনকারীরাও যৌন হয়রানির শিকার হয়েছেন।

বিশেষ করে আন্দোলনের সময় প্রতিবাদ কর্মসূচি পালনের সময়। কিন্তু ওই সময় নারীদের কাছে বিষয়টি অগ্রাধিকার ছিল না। কারণ তখনও আনুষ্ঠানিক সমানাধিকারের স্বীকৃতিও তারা পায়নি। সাফ্রাগেট ও হ্যাসট্যাগ মিটু আন্দোলনের একটি সাধারণ ভিত্তি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026