শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯

ভারত ১৪ হাজার ফিট টানেল করবে চীন সীমান্তে

ভারত ১৪ হাজার ফিট টানেল করবে চীন সীমান্তে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রতিবেশি চীনের মোকাবেলায় এবং সীমান্তবর্তী তাওয়াংয়ে দ্রুত সেনা পাঠাতে এবার অরুণাচল প্রদেশে ১৩ হাজার ৭০০ ফিট টানেল তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত সরকার

এই টানেলটি সেনা পাস দিয়ে যাবে বলে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশের সময় ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের সামরিক ক্ষেত্রে যোগাযোগ অবকাঠামো আরও শক্তিশালী করে তোলার দিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি

জেটলি জানিয়েছেন, রোটাং টানেল থেকে জোজিলা পাসের টানেলের প্রসঙ্গও উঠে আসে এই বক্তব্যের মাঝেই। এর পাশাপাশি সেলা পাসের হতে চলা টানেলও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে তারও আভাস পাওয়া যায় তাঁর ঘোষণা থেকে

মূলত ইন্দোচীন সীমান্তে চীন বাড়বাড়ন্তই যেন এই টানেল তৈরির পিছনে প্রধান কারণ বলে মনে করছে একাংশ। এই সেলা পাস অরুণাচল প্রদেশের তাওয়াং এবং পশ্চিম কামেংএর মাঝামাঝি স্থানে অবস্থিত

পাকিস্তান সীমান্ত থেকে চীন সীমান্তে ভারতের নজরদারির স্থানান্তরকরণের সময় এসে গিয়েছে বলে গত মাসেই জানিয়েছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাবাহিনীও সীমান্তে সেইভাবেই প্রস্তুত হচ্ছে বলেও জানান সেনাপ্রধান




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026