রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫

যৌন হয়রানি একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

যৌন হয়রানি একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এক বার্তায় যৌন হয়রানিকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছে।

গত বছরের মে মাসে বিশ্ববিদ্যালয়টি একটি বেনামী প্রতিবেদন ব্যবস্থা চালু করেছিল, যেখানে যে কেউ যৌন হয়রানি বিষয়ক অভিযোগ জমা দিতে পারতো। এ বছরের জানুয়ারী পর্যন্ত অভিযোগপত্র জমা নেয়া হলে মোট ১৭৩টি পত্র জমা হয়।

এর মধ্যে ১১৯টি অভিযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে, যারা অন্য কোন শিক্ষার্থী দ্বারা হয়রানি হয়েছে। দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্মীদের বিরুদ্ধে এবং সাত কর্মকর্তা তাদের সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেয়। বাকি অভিযোগগুলো প্রতিষ্ঠানটির কর্মকর্তা বা শিক্ষার্থী সম্পর্কিত নয়, যার মধ্যে কয়েকটিকে ঐতিহাসিক বলেও ভাবা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রো-ভাইস চ্যান্সেলর গ্রাহাম ভিরগো বলেন, ‘যৌন হয়রানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

যৌন হয়রানির শিকার সবাই আমাদের উপর বিশ্বাস রাখে যে, আমরভ হয়রানি করা কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিব। এখন আমাদের নিশ্চিত করতে হবে যে, যৌন হয়রানির শিকার প্রত্যেককে আমরভ প্রয়োজনীয় সহযোগীতা করছি।’

গত বছর অক্টোবরে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামে একটি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল, যেখানে যৌন হয়রানি বিষয়ক দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ অভিযোগ জমা হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026