রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭

গাঁজার বৈধতা চায় জার্মানির পুলিশ এসোসিয়েশন

গাঁজার বৈধতা চায় জার্মানির পুলিশ এসোসিয়েশন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: দমন ও গ্রেপ্তারের পরিবর্তে গাঁজা ব্যবহারের বৈধতা চায় জার্মানির পুলিশ এসোসিয়েশন।

জার্মানির ফৌজদারী অপরাধ বিষয়ক কর্মকর্তারা বলেছেন, গাঁজা অবৈধকরণের কিছু নেই। নিষিদ্ধকরণের ফলে মানুষজনের ভেতর দিনদিন অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আঁদ্রে শুল্জ জার্মানির এক সংবাদপত্রকে বলেছেন, ঐতিহাসিকভাবে গাঁজাকে নিষিদ্ধ জিনিস হিসেবে দেখা হয়েছে।

বর্তমানেও গাঁজা সেবন নিরর্থক ও উদ্দেশ্যহীনভাবে ভাবা হয়। তা সত্ত্বেও মানুষ অতীত থেকে গাঁজা সেবন করে আসছে এবং এটাই সত্যি যে মানুষ গাঁজা ভালবাসে।

তিনি আরো বলেন, মানবসভ্যতার শুরু থেকে প্রত্যেক সমাজে মাদক সেবন করা হতো। কিছু কিছু সমাজে তা অনুমোদিতও।

গাঁজার বৈধকরণ শক্তিশালী অন্যান্য মাদকের ব্যবহার কমিয়ে আনবে ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করে পুলিশ এসোসিয়েশন। ২০১৭ সালের মার্চ থেকে জার্মানিতে রোগীদের জন্য মেডিকেল মারিজুয়ানা গ্রহণের বৈধতা দেয়া হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026