রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭

সার্বিয়াকে অবশ্যই কসোভোর সাথে সমঝোতা করতে হবে

সার্বিয়াকে অবশ্যই কসোভোর সাথে সমঝোতা করতে হবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সার্বিয়াকে অবশ্যই তাদের সাবেক প্রদেশ কসোভোর সাথে উষ্ণ সম্পর্কযুক্ত সমঝোতা করে তা বাস্তবায়ন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ২০২৫ সালের মধ্যে কসোভোকে এই শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইইউ এর কর্মকর্তারা।

গত বুধবার ইইউ এর বর্ধিতকরণ কমিশনার জোহনেস হান সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে জানান, বৃটেনের ইইউ ত্যাগকে কেন্দ্র করে ২০২৫ সালে ইউরোপিয় ইউনিয়নকে পুনর্গঠন করা হবে।

পুনর্গঠনের অংশ হিসেবে আমরা বলকান অঞ্চল থেকে কিছু সদস্য নিতে চাই তাই সার্বিয়া শর্তসাপেক্ষে অন্তর্ভুক্ত হতে পারে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলেসান্দার ভুলেন বুধবার জানান, আমরা ইইউ’তে যোগ দেওয়ার আগেই কসোভোর পাশাপাশি ক্রোয়েশিয়া ও বসনিয়ার সাথেও সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।

উল্লেখ্য, আলবানিয়া আদিবাসীদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। কসোভো ইতিমধ্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ১১৫ টি রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে এবং ইইউ এর মোট ২৮টি সদস্য রাষ্ট্রের ২৩ টি তাদের সমর্থন দিয়েছে।

কিন্তু দেশটি সার্বিয়ার মিত্র রাষ্ট্র চীন ও রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে ইইউ’তে যোগ দিতে পারেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026