রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

রাজপ্রাসাদে প্লাস্টিকের বোতল ও স্ট্র নিষিদ্ধ করলেন রানী এলিজাবেথ

রাজপ্রাসাদে প্লাস্টিকের বোতল ও স্ট্র নিষিদ্ধ করলেন রানী এলিজাবেথ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসসহ রাজ পরিবারের আওতাধীন যাবতীয় সম্পত্তি থেকে সব ধরনের প্লাস্টিকের বোতল ও স্ট্র (পাইপ) এর ব্যবহার নিষিদ্ধ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

প্রখ্যাত পরিবেশবিদ স্যার ডেভিড অ্যাটেনবোরাঘে’র কমনওয়েলথ দেশগুলোর পরিবেশ ও বন্যজীবন নিয়ে করা একটি প্রামাণ্য চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রানী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বার্তা সংস্থা দ্য টেলিগ্রাফ জানিয়েছে।

বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করতে রাজপরিবারের যথেষ্ঠ আগ্রহ রয়েছে এবং এরই অংশ হিসেবে প্লাস্টিকের বোতল ও স্ট্র এর ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণার ফলে ইতোমধ্যেই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের রয়্যাল ক্যাফে ইতোমধ্যেই ব্যাকিংহাম প্যালেস, উইন্ডসোর ক্যাসেল এবং হলিরুডহাউস প্যালেসে খাবার সরবরাহের ক্ষেত্রে পঁচনশীল দ্রব্য দ্বারা তৈরি পরিবেশ বান্ধব বাসন–পাত্র ও পুনঃব্যবহারযোগ্য কাপ–পিরিচ ইত্যাদি ব্যবহার করবে বলে জানিয়েছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে ইউরোপজুড়ে শুধুমাত্র পুনরায় ব্যবহারযোগ্য প্ল্যাস্টিক ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026