মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০০

ওয়েষ্ট মিডল্যান্ডসে মহামহিম রানীর প্রতিনিধি লর্ড লেফটেনেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানাল বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন

ওয়েষ্ট মিডল্যান্ডসে মহামহিম রানীর প্রতিনিধি লর্ড লেফটেনেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানাল বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন

গত ৩১ জানুয়ারী ২০১৭ তারিখ বুধবার বার্মিংহাম-এ নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন-এর আমন্ত্রনে ওয়েষ্ট মিডল্যান্ডসে মহামহিম রানীর প্রতিনিধি মান্যবর লর্ড লেফটেনেন্ট জন ক্রাবট্রি, ওবিই বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন সফর করেন।

সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ লর্ড লেফটেনেন্ট-কে স্বাগত জানান। লর্ড লেফটেনেন্ট-এর সংগে বৈঠকে সহকারী হাই কমিশনার ওয়েষ্ট মিডন্যান্ডস-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস ও সমসাময়িক উন্নয়নের উল্লেখিত দিকসমূহ আলোচিত হয়। লর্ড লেফটেনেন্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপর্ব উন্নয়ন এবং বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য তার দিক নির্দেশনা ও নীতির আলোকে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

দুই ঘন্টারও অধিক সময়ব্যপী এ সাক্ষাৎকালে লর্ড লেফটেনেন্ট জন ক্রাবট্রি কমিউনিটি কার্যক্রম ও যুক্তরাজ্যের অর্থনৈতিক কর্মকান্ডে ওয়েষ্ট মিডল্যান্ডস-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি ওয়েষ্ট মিডল্যান্ডস-এ প্রতিনিধিমূলক কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীদের আরো অধিকতর সম্পৃক্ত করা এবং সমাজকল্যানমুখী কাজে নিয়োজিত বাংলাদেশীদের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানের আশ্বাস প্রদান করেন।

-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026