গত ৭ই ফেব্রয়ারী লন্ডন বাংলাদেশ হাইকমিশনের ভিতর সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক হাইকমিশনের কমর্চারীদের উপর আক্রমন, ভাংচুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রতি অবমাননা ও বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি বিনিষ্ট করার প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।
যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ ও সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু এই সন্ত্রাসী হামলায় জড়িত দোষী ব্যক্তিদের অতি সত্বর আইনের আওতায় এনে যথাযত ব্যবস্হা গ্রহন করার জন্য ব্রিটিশ সরকারের কাছে জোর দাবী জানান।
-প্রেস বিজ্ঞপ্তি