সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২

রেকর্ড পরিমাণ মুনাফা আশা করছে স্যামসাং

রেকর্ড পরিমাণ মুনাফা আশা করছে স্যামসাং

প্রযুক্তি আকাশ ডেস্ক: চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেকর্ড পরিচালন মুনাফার আশা করছে দক্ষিণ কোরীয়া ভিত্তিক বিশ্বের বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং।

পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভান’র বিশ্লেষক অ্যান্ড্রু মিলরয় বলেন, স্যামসাং ঈর্ষণীয় প্রবৃদ্ধি করছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সস্তা হ্যান্ডসেট স্যামসাংয়ের প্রবৃদ্ধিতে বিঘ্ন ঘটাতে পারে। যদিও এখন পর্যন্ত তেমনটি ঘটেনি, যোগ করেন তিনি।

এ বিষয়ে স্যামস্যাং থেকে জানানো হয়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৯৪০ কোটি ডলার মুনাফা হবে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

রেকর্ড পরিমাণ মুনাফার বিষয়ে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি সিরিজের স্মার্ট ফোনের ভুমিকার কথা উল্লেখ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে স্যামসাংয়ের স্মার্ট ফোন বিক্রয় কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026