রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭

আকাশে না উড়েই বিমান ভ্রমণ করতে পারবেন জাপানীরা

আকাশে না উড়েই বিমান ভ্রমণ করতে পারবেন জাপানীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একটি বিলাসবহুল বিমানের সাজানো গোছানো আসনে বসে আছেন ১২ জন যাত্রী। কিছুক্ষণের মধ্যেই প্যারিসের পথে উড়াল দেবে ফার্স্ট এয়ারলাইনের বিমানটি।

স্পিকারে ভেসে এলো ক্যাপ্টেনের কণ্ঠ। যাত্রীদের অনুরোধ করা হলো সিটবেল্ট বেঁধে নিতে। এরপর উড়াল দিল বিমান। বাস্তবে যা কোন বিমান ছিলোই না!

যাত্রীরা কল্পনার বিমানে করে প্যারিস থেকে ঘুরে এলেন ভার্চুয়াল রিয়্যালিটি বা ভিআর টেকনোলজি ব্যাবহার করে। ৩৯ বছর বয়সী এক যাত্রী টাকাশি সাকানো জানান, সস্তায় এবং কম সময়ে প্যারিস ঘুরে এসে তিনি আনন্দিত।

এরপর তিনি রোমে যেতে চান। মাত্র ৬৬০০ ইয়েন বা ৬২ ডলার খরচেই এই ট্রিপ দেয়া যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026