রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন-এ ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের চীফ কনষ্টেবল এর আগমন এবং সহকারী হাই কমিশনারের সংগে মতবিনিময়

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন-এ ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের চীফ কনষ্টেবল এর আগমন এবং সহকারী হাই কমিশনারের সংগে মতবিনিময়

গত ০৬ ফেব্রুয়ারী ২০১৭ তারিখ বুধবার বার্মিংহাম-এ নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন-এর আমন্ত্রনে ওয়েষ্ট মিডল্যান্ডসে কর্মরত যুক্তরাজ্য পুলিশের চীফ কনষ্টেবল জনাব ডেব থম্পসন, কিউপিএম বাংলাদেশ সহকারী হাই কমিশন-এ আগমন করেন।

সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ চীফ কনষ্টেবল জনাব ডেব থম্পসন-কে স্বাগত জানান। চীফ কনষ্টেবল এর সংগে বৈঠকে সহকারী হাই কমিশনার ওয়েষ্ট মিডল্যান্ডস-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস ও সমসাময়িক উন্নয়নের উল্লেখিত দিকসমূহ আলোচিত হয়।

্ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের কমিউনিটি সংক্রান্ত উর্ধ্বতন কর্মকর্তা জনাব রমেশ কুমার শর্মা, কিউপিএম চীফ কনষ্টেবল-এর সংগে ছিলেন। সাক্ষাৎকালে কমিউনিটি কার্যক্রম ও যুক্তরাজ্যের অর্থনৈতিক কর্মকান্ডে ওয়েষ্ট মিডল্যান্ডস-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সহকারী হাই কমিশনারের সংগে আলোচনাকালে প্রবাসী বাংলাদেশীদের মূলধারার সাথে বিশেষ করে যুক্তরাজ্য পুলিশে আরো সম্পৃক্ত করার ব্যাপারে চীফ কনষ্টেবল জনাব ডেব থম্পসন আগ্রহ ব্যক্ত করেন এবং প্রবাসী বাংলাদেশীদের যুক্তরাজ্য পুলিশে যোগদানের ব্যাপারে বাংলাদেশী কমিউনিটিকে উদ্বুদ্ধ করার জন্য সহকারী হাই কমিশনারকে অনুরোধ জানান।

এছাড়া বাংলাদেশী কমিউনিটির কিছু সমস্যাসহ বাংলাদেশীদের অধিকতর সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026