রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

ফুটবলার গেরি স্পিডের আত্মহত্যার দায় সাবেক কোচ বেনেলের

ফুটবলার গেরি স্পিডের আত্মহত্যার দায় সাবেক কোচ বেনেলের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক ফুটবল কোচ বেরি বেনেলের বিরুদ্ধে দেশটির আদালত ৫০টি অপরাধে ১২ কিশোরকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।

সাবেক প্রিমিয়াম লীগের গেরি স্পিড নামে এক খেলোয়াড়ের আত্মহত্যাকে কেন্দ্র করে তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে এধরনের তথ্য বেরিয়ে আসে।

গেরি স্পিড নামক এ খেলোয়াড়ের আত্মহত্যার আগে তিনি বেনেল সম্পর্কে বলেন, বেনেল অবশ্যই একজন ফুটবল কোচ হিসেবে অনেকের কাছে অনুকরণীয়। যদিও একই সাথে তিনি অনেক কিশোরের আশাভঙ্গেরও কারণ।

পরবর্তীতে বেনেলের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আরো অনেকে এ বিষয়ে একমত পোষণ করে। অপর আরেক ভুক্তভোগীর মতে, বেনেলের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত ৯৯.৯ শতাংশ শিশুই যৌন নির্যাতনের শিকার।

উল্লেখ্য, সাবেক এ ফুটবলের কোচের বিরুদ্ধে কমপক্ষে ১১৫ জনকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এর আগেও সে ১২ জনের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে দু:খ প্রকাশ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026