শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩

ওয়েস্টমিনিস্টার থেকে গৃহহীন ব্যক্তির লাশ উদ্ধার

ওয়েস্টমিনিস্টার থেকে গৃহহীন ব্যক্তির লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ পার্লামেন্টের কাছে ওয়েস্টমিনিস্টার স্টেশনের প্রবেশ পথ থেকে এক গৃহহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি শ্বাস নিতে পারছিলেন না। এম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা সর্বাত্মক চেস্টা করেছে কিন্তু সে ঐখানেই মারা যায়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই লোকটি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুর কারন অস্পষ্ট কিন্তু সন্দেহজনক নয়।

এ ঘটনার পর ব্রিটিশ এমপিরা রাস্তার পাশে ও এবং স্টেশনগুলিতে হোমলেস বা গৃহহীনদের থাকা সমাপ্তি ঘটাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে। তারা এ ধরনের মর্মান্তি ঘটনার পরিসমাপ্তি দেখতে চান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026