রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০

শরণার্থী আইন আরও কঠোর করতে চায় ফ্রান্স

শরণার্থী আইন আরও কঠোর করতে চায় ফ্রান্স

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ফ্রান্সের পার্লামেন্টে অভিবাসী ও শরণার্থী আইন আরও কঠোর করার প্রসÍাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও বুধবার দেশটির পার্লামেন্টে এ প্রস্তাব আনেন তিনি।

আনীত বিলটিতে ৪৫ দিনের পরিবর্তে ৯০দিন অবৈধ অভিবাসীদের আটকে রাখা যাবে। শরণার্থী হিসেবে আবেদনের সময় কমিয়ে আনা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত পার হলে তার শাস্তিস্বরূপ একবছর কারাদ- ও অর্থ জরিমানার বিধান হচ্ছে।

ফ্রান্স সরকার জানায়, তারা অভিবাসীদের বিষয়ে দৃঢ় ও ন্যায়পরায়ণ আচরণের বিষয়ে আন্তরিক। আনীত প্রস্তাবের মধ্যদিয়ে অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীরা সহজে দেশটিতে আশ্রয় পাবে। এছাড়া, এরপর থেকে শরণার্থী আবেদন প্রক্রিয়ায় সময়ও অনেক কম লাগবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেহাদ কলোম্ব বলেন, আইনটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আমরা যদি এখনই কোনও পদক্ষেপ না নেই তাহলে, ফ্রান্স শরণার্থীদের প্রধান লক্ষ্যস্থলে পরিণত হবে। এতে, ভবিষ্যতে ফ্রান্সে শরণার্থীদের অধিকাররক্ষা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

তিনি বলেন, আমরা শতভাগ আশাবাদী যে আইনটি সর্বসম্মতভাবে পার্লামেন্টে পাস হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তারা বিলটি পাস না করতে সংসদ সদস্যদের ওপর চাপপ্রয়োগ করে যাবে।

উল্লেখ্য, ম্যাক্রোঁর পার্লামেন্টে ডান ও বাম দুই পন্থী আইনপ্রণেতাই রয়েছেন। এদের মধ্যে প্রায় বিষয়েই মতৈক্য থাকলেও, অভিবাসী পরিকল্পনা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026