রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

অ্যাস্যাঞ্জ বিষয়ে যুক্তরাজ্যের সাথে সমঝোতার প্রক্রিয়া ব্যর্থ: ইকুয়েডর

অ্যাস্যাঞ্জ বিষয়ে যুক্তরাজ্যের সাথে সমঝোতার প্রক্রিয়া ব্যর্থ: ইকুয়েডর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ বিষয়ে যুক্তরাজ্যের সাথে একটি সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডর। তিনি বহিসমর্পণ চুক্তি উপেক্ষা করে ২০১২ সালের মে থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে অবস্থান করছেন।

ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফারনান্দো এপিনোসা এক বিবৃতিতে বলেন, ইকুয়েডর যুক্তরাজ্যের সাথে অ্যাস্যাঞ্জ বিষয়ে একটি সমঝোতার ব্যাপারে আশাবাদী ছিল কিন্তু তারা আমাদের হতাশ করেছে।

অ্যাস্যাঞ্জ সুইডেনে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা থেকে বাঁচতে দীর্ঘদিন যাবৎ সেখানে অবস্থান করছেন। যদিও তিনি বরাবরই তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।

গত সপ্তাহে যুক্তরাজ্যের আদালত তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যাহত করতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও ৪৬ বছর বয়সী অ্যাস্যাঞ্জ সেখানে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই অবস্থান করছে।

এপিনোসা আরও বলেন, দূতাবাস ত্যাগ করার সাথে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে কারণ দেশটি তার বিরুদ্ধে তাদের অভ্যন্তরীন ও সামরিক অতি গোপন নথি ফাঁস করে দেওয়ার অভিযোগে গোপনে মামলার প্রস্তুতি নিচ্ছে। তাই ইকুয়েডর তাকে নিরাপদ না হওয়া পর্যন্ত সহযোগিতা দিয়ে যাবে ও মুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

উল্লেখ্য, একজন মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছিলেন, অ্যাস্যাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিকসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026