বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা সৌদি আরবের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা সৌদি আরবের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব বলে জানিয়েছে দেশটির সেনা প্রধান জেনারেল আবদুর রহমান বিন সালেহ আল-বুনিয়াক।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে একটি প্রতিরক্ষা অস্ত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের সামরিক শিল্পের (এসএমই) অংশগ্রহণ এবং কৃতিত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি প্রতিরক্ষা সংস্থার (স্যামির) চীফ এক্সিকিউটিভ ড. আন্দ্রিয়াস শেরেভ বলেন, সৌদি আরব পৃথিবীর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি। সামরিক খরচ ও সামরিক উৎপাদন শিল্পকে স্থানীয়করণ ও বৈশ্বিকীকরণের জন্য দেশের সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রদর্শনীতে তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির উচ্চ অংশগ্রহণ ও তাদের দৃঢ় আগ্রহ সৌদি আরবের সাথে সহযোগিতার বিষয় আরো দৃঢ় হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে বৃহৎ বিনিয়োগের ফলে, দেশের প্রতিরক্ষা প্রকল্প সংখ্যা ৬০ বিলিয়ন ডলারেরও বেশি। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আল-গামিজ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ এ আল-সাওাহসহ বেশ কয়েকজন মন্ত্রী ও কূটনীতিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026