রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০

ব্রেক্সিটের পর ব্রিটেনের সংখ্যালঘুদের বিপদে পড়ার আশংকা

ব্রেক্সিটের পর ব্রিটেনের সংখ্যালঘুদের বিপদে পড়ার আশংকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়তে পারে ব্রিটেনের সংখ্যালঘু এবং নির্যাতিত ব্যক্তিরা। ২০২০ সালের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়িত হলে অসহায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর ব্যক্তিদের অর্থসহায়তা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা।

সম্প্রতি মানবাধিকার সংস্থাগুলোর একটি জোট, ইক্যুয়ালিটি এবং ডাইভার্সিটির পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয় ইউনিয়ন থেকে পাওয়া কয়েক বিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা বন্ধ হয়ে যাবে।

কেননা, ইউরোপিয়ান সোশ্যাল ফান্ড এবং ইউরোপিয়ান রেজিওনাল ডেভেলপমেন্ট ফান্ডের পক্ষ থেকে প্রায় ৯বিলিয়ন ইউরো প্রান্তিক এ জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হয়।

যদিও দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সময় উন্নয়ন তহবিল গঠনের বিষয়ে প্রতিশ্রুতি দেন। যা ই.ইউ এর মতই বিভিন্ন প্রান্তিক অঞ্চলের ব্যক্তিদের অর্থ সহায়তা করবে।

তবে বিষয়টিকে ‘অত্যন্ত জটিল’ বলেই মনে করছেন ইক্যুয়ালিটি এবং ডাইভার্সিটি নামক মানবাধিকার সংস্থাগুলোর জোটের প্রধান নির্বাহী আলি হ্যারিস। তিনি বলেন, এই ধরণের পরিস্থিতির কারণে জনগণকে যে কঠিন অবস্থায় পড়তে হবে, তা কিছুতেই কাম্য নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026