রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

সিরিয়ায় বিমান হামলা চালাতে পারে যুক্তরাজ্য: বরিস জনসনের হুমকি

সিরিয়ায় বিমান হামলা চালাতে পারে যুক্তরাজ্য: বরিস জনসনের হুমকি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যদি সত্যি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে দেশটির সাধারণ জনগণের ওপর তবে বিমান হামলা চালাবে যুক্তরাজ্য।

সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জনসাধারণের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন। এসময় তিনি আসাদ সরকারের কর্মকান্ডে হুঁশিয়ারি করে বলেন, পূর্ব ঘৌতায় যদি এরকম অবস্থা চলতেই থাকে তবে পশ্চিমা দেশগুলোও চুপ থাকবে না।

জনসন বলেন, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে এমন কোনো সামরিক সমাধান নেই যা প্রয়োগ করতে পারবেনা যুক্তরাজ্য। তিনি বলেন, এই পরিস্থিতির যদি কোনো পরিবর্তন না আসে, এবং যদি ক্লোরিন গ্যাসের সত্যতা পাওয়া যায় তবে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিষয়টি মূলত উঠে আসে, দেশটির লেবার পার্টির নেতা জন উডককের এক বক্তব্যের মধ্য দিয়ে। উডকক সিরিয়ার জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতি কোনো প্রতিবাদ না জানানোয় ব্রিটেনসহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026