রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

মি টু এবং টাইমস আপ আন্দোলনকে সমর্থন মেগানের

মি টু এবং টাইমস আপ আন্দোলনকে সমর্থন মেগানের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সামাজিক গণমাধ্যমে বহুল আলোচিত যৌন হয়রানি বিরোধী ‘মি টু’ ও ‘টাইমস আপ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন হবু ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল।

এ সময় তিনি বলেন, নারী শক্তি কে সমর্থন করার এর থেকে ভালো সময় আর নেই। বুধবার রয়েল ফাউন্ডেশন ফোরাম সংগঠনের প্রথম বার্ষিক অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও ডাচেস অব ক্যামব্রিজের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন মেগান। অনুষ্ঠানে সাবেক এই হলিউড অভিনেত্রী নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, মি টু ও টাইমস আপ এর মত আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা শিশু ও নারী অধিকার নিয়ে কথা এবং কাজ করে থাকে।

অমি এই প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। মেগান মার্কেল এর আগে যুক্তরাজ্যের কমনওয়েলথ দেশগুলোতে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করেছেন।

এই সম্মেলনে প্রিন্স উইলিয়াম বলেন, আমি হ্যারি ও কেট আজ সকালে এখানে এসে খুশি হয়েছি। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে মেগান কে আমাদের পাশে পেয়ে।

প্রসঙ্গত, প্রিন্স হ্যারির সাথে বিয়ের পর আনুষ্ঠানিক ভাবে মেগান মার্কেল এই ফাউন্ডেশনের অংশিদার হয়ে যাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026