শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩

লন্ডনে কমিউনিটির ব্যাপক সাড়ায় অনুষ্ঠিত হলো সিলেট উৎসব

লন্ডনে কমিউনিটির ব্যাপক সাড়ায় অনুষ্ঠিত হলো সিলেট উৎসব

শীর্ষবিন্দু নিউজ: রবিবার ৪ মার্চ সিলেটিরা জড়ো হয়েছিলেন লন্ডনে বাঙালীর নীড়খ্যাত বাংলা টাউনের ব্রাডি সেন্টারে।

উৎসবের মূল স্লোগান ছিল শিকড়ের টানে প্রানের গানে এসো মাতি মিলন উৎসবে৷ সিলেট উৎসব উপলক্ষে এদিন বাংলা টাউনে বসেছিলো স্মৃতিকাতর প্রবাসী সিলেটিদের মিলন মেলা।

লন্ডনে বাঙ্গালী কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে দুপুর আড়াইটায় এর উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার নাজমূল কাওনাইন৷ যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, জনমত সম্পাদক নবাব উদ্দিন, চ্যানেল এস প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল, চ্যানেল আইয়ের ডা: আনোয়ারা আলী, এটিএন বাংলার মমতাজ বেগম ও সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা।

পুরো অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন মুনিরা পারভিন ও সৈয়দা সায়মা আহমেদ। রাত সাড়ে ৯টায় উৎসবের সমাপ্তী ঘোষণা করেন উৎসব কমিটির কো-চেয়ার জামাল খান।

সার্বিক তত্বাবধানে ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ, কো-চেয়ারম্যান জামাল খান, সেক্রেটারী আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার এএসএম মাসুম, প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী জুয়েল রাজ, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, মোসলেহ উদ্দিন আহমদ, কামাল মেহদী, আব্দুল বাছির ও বিশ্বজিত রায় অপু।

অনুষ্ঠান শুরুর পরপরই উৎসবে এসে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী ও সিলেটি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগসসহ বর্তমান ও সাবেক কাউন্সিলাররা।

এমপি রোশনারা আলী তাঁর বক্তৃতায় সিলেটি হিসেবে নিজেকে গৌরবান্বিত মনে করেন, এমন মন্তব্য করে বলেন, ৭ বছর বয়সে আমি এদেশে এসেছিলাম। লেখাপড়া শেষে রাজনীতি এরপর ব্রিটিশ পার্লামেন্টের এমপি হয়েছি কিন্তু নিজের সিলেটি পরিচয় বিসর্জন দেইনি।

তিনি বলেন, জাহাজের খালাসী হয়ে আমাদের পূর্ব পুরুষরা পাড়ি দিয়েছিলেন যে ব্রিটেনে সেই ব্রিটেন এখন আমাদেরও দেশ।

বক্তৃতা পর্বের পরেই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে ছিলো সিলেটি পুঁথিপাঠ, কবিতা, ফ্যাশন শো, বাউল সঙ্গীত, নৃত্য ও সিলেটি ধামাইল ইত্যাদি।

ব্রিটেনে বসবাসরত ও জন্ম নেয়া শিল্পীরা এতে অংশ নেন। প্রখ্যাত শিল্পী গৌরি চৌধুরী, আলাউর রহমান, বাউল শহীদ, হাসি রানি এবং গৌরী চৌধুরীর ‘সুরালয়’ সঙ্গীতালয়ের গানের শিক্ষার্থী ব্রিটেনে জন্ম নেয়া শিশু শিল্পী রাফা ও শুভাঙ্গী দামসহ অন্যরা এতে অংশ নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026