রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

হাজারো নারীর উপস্থিতিতে লন্ডনে মার্চ ফর উইমেন র‌্যালী

হাজারো নারীর উপস্থিতিতে লন্ডনে মার্চ ফর উইমেন র‌্যালী

শীর্ষবিন্দু নিউজ: নারীদের ভোটাধিকার প্রয়োগের একশো বছর পূর্তি উপলক্ষ্যে লন্ডনের ট্রাফালগার শহরে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর উইমেন শীর্ষক এক র‌্যালী আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে নারী–পুরুষের মধ্যে সম–অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হাজার হাজার নারীর উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠবারের মত এ র‌্যালীটির আয়োজন করা হয়।

এ সময় নারীদের অধিকার রক্ষায় নিয়োজিত সংস্থা উইমেন’স ইক্যুয়ালিটি পার্টির সহ–প্রতিষ্ঠাতা সান্দি তোকস্ভি বলেন, অধিকার রক্ষায় আমরা একশো বছর পার করছি। এখনইতো সময় সব প্রথা উপেক্ষা করার।

এ সময় মেয়র সাদিক খান নিজেকে একজন সত্যিকারের নারীবাদী দাবি করে বলেন, কেন একজন মানুষ নিজেকে নারীবাদী হিসেবে দাবী করতে পারেন না। নারীরা কেন এখনো পর্যন্ত সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সমতা আনতে পারছেনা এ বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা কেয়ার এর আয়োজনে শহরটির মেয়র সাদিক খানের নেতৃত্বে এ র‌্যালীতে উপস্থিত ছিলেন বিয়ানকা জ্যাগার, হেলেন প্যানখুর্স, ফায়েজা ভেইডের মত বিশিষ্ট ব্যক্তিত্বরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026