বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫

শিগগিরি সিরিয়ায় হামলা চালাতে পারেন ট্রাম্প

শিগগিরি সিরিয়ায় হামলা চালাতে পারেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সিরিয়ার পূর্ব ঘৌতায় বেসামরিক নাগরিকদের উপর বাশার বাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলা চালানোর চিন্তা করছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সর্বশেষ তদন্তের পর ট্রাম্প প্রশাসন বাশার বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহনের চিন্তাভাবনা করছেন।

পত্রিকাটি আরও জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ক্লোরিন গ্যাস এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে বাশার আল-আসাদকে শাস্তি দিতে হামলা চালানোর ইচ্ছা পোষণ করছেন ট্রাম্প প্রশাসন।

গত মাসে পূর্ব ঘৌতায় ক্লোরিন গ্যাসযুক্ত বোমা ব্যবহার নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এদিকে রাশিয়া মার্কিন হামলার সম্ভাব্যতা উড়িয়ে দিয়ে বলেছে, আমরা আশা করি, এ বিষয়ে যেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন না হয়। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, এরআগেও সিরিয়ায় বাশার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবাহারের কারণে একটি বিমানঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে ছিল আমেরিকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026