শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সম্প্রতি শেষ হওয়া ইতলির নির্বাচনের ফলাফলে অপ্রত্যাশিত রকম খারাপ করেছে প্রচলিত রাজনৈতিক দলগুলো।
নির্বাচনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ইতালির নির্বাচনে ৯৯ শতাংশ নির্বাচনী জেলার ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রচলিত রাজনৈতিক শক্তি বর্তমান প্রধানমন্ত্রীর মাত্তেও রেঞ্জির ডেমোক্রাটিক পার্টি ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুস্কোনির দল ভোটারদের আস্থা ও সমর্থন হারিয়েছে বলেই জানা যাচ্ছে।
ইতালির নির্বাচনে ছোট ছোট ডান ও উগ্র ডানপন্থী, অভিবাসন বিরোধী ও ইউরো জোন নিয়ে সংশয়বাদি দলগুলোর উত্থানে বিস্মিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। যদিও নির্বাচন পূর্ববর্তী জরিপগুলো এমন ফলাফলের দিকেই নির্দেশ করছিলো তবুও বড় দলগুলো এতটা খারাপ করবে আশা করেননি তারা।
বর্তমান নির্বাচনে, নতুন জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটেছে ফাইভ স্টার মুভমেন্টের, যারা প্রচলিত রাজনীতি ও ইউরো জোনে ইতালির অবস্থান নিয়ে সংশয়বাদী।
তবে নিজেদের নেতৃত্বে সরকার গঠন করতে হলে ফাইভ স্টার মুভমেন্টের প্রয়োজন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন। প্রচলিত রাজনীতি বিরোধী ফাইভ স্টার মুভমেন্ট এখন জোট সরকার গঠন করতে কতটুকু আদর্শ ছাড় দেবে সেদিকেই এখন নজর সবার।
অন্যদিকে, উগ্র ও মধ্য ডানপন্থী দলগুলোর জোটগুলোর ফলাফল তাদেরকেও সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে এনেছে। মাত্তেও সেলভানির নেতৃত্বে ‘লেগার’ মত ডানপন্থী কোয়ালিশন এখন রাজনীতির ময়দানের বাহিরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
নির্বাচনী ইস্যু ও দলীয় এজেন্ডা নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা ইতালির রাজনৈতিক দলগুলোকে তাই জোট সরকার গঠনের পথেই হাঁটতে হবে, আর সেখানে তারা ব্যর্থ হলেই অনুষ্ঠিত হবে পুনরায় নির্বাচন।