শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জাতিসংঘের বাসভবন সংক্রান্ত বিশেষ দূত লেইলানি পারহা বলেছেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে ব্রিটেনে বিশেষ নিয়ম লংঘন করা হচ্ছে। তিনি বলেন, খরচ কমানোর জন্য কম দামী বিভিন্ন পদার্থ ব্যবহারের কারণেই ২৪ তলা বিশিষ্ট ভবনটি পুড়ে গেছে।
২০১৪ সাল থেকে জাতিসংঘের গৃহায়ন তদন্তকারী কর্মকর্তা ফারহা বলেন, গত বছর ১৩জুন সংগঠিত এ অগ্নিকান্ডের কারণে প্রায় ৭১ জনের মৃত্যু হয় এবং প্রচুর মানুষ গৃহহীন হয়। এর মূল কারণ মূলত ছিল সঠিক নিয়ম না মেনে টাওয়ারটি নির্মাণ করা।
তিনি গার্ডিয়ানকে বলেন, গৃহ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ঘর-বাড়ি নির্মাণ করছে । এসময় ঐ ভবনটিতে বসবাসকারী অনেক সাধারণ মানুষই নিজেদের মানুষ ভাবতে কষ্ট হচ্ছে এমনও অভিযোগ করেন।
উল্লেখ্য, গতবছর জুনে ব্রিটেনের গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হটপয়েন্ট এফএফবিপি ১৭৫মডেলের একটি রেফ্রিজেরেটর থেকে এ অগ্নিকান্ড ঘটে।