বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৪

নওয়াজ শরিফের উপর জুতা নিক্ষেপ (ভিডিও)

নওয়াজ শরিফের উপর জুতা নিক্ষেপ (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর জুতা নিক্ষেপ করেছে এক ব্যক্তি। লাহোরের নাঈমিয়া ইউনির্ভাসিটির ছাত্রদের সামনে বক্তব্য দেয়ার সময় সন্দেহজনক ব্যক্তি জুতা নিক্ষেপ করে।

পরে নওয়াজের নিরাপত্তা আরও জোরদার করা হয়। ভার্সিটির ছাত্ররা ঐ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুসলীম লীগের নেতা খাজা আসিফের মুখে কালি নিক্ষেপের ছবি ভাইরাল হয়। রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়াকালে তার ওপর কালো কালি নিক্ষেপ করে এক ব্যক্তি।

এ সময় খাজা আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়। বিষয়টির নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতাদেরসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

শনিবার নিজ নির্বাচনী এলাকা শিয়ালকোটে ভাষণা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বোতল ভর্তি কালো কালি নিক্ষেপ করা হয় তার দিকে। এসময় মুসলীম লীগের কর্মীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে খাজা আসিফ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন।

খাজা আসিফ বলেন, তাকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে। তাকে ছেড়ে দেওয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।

এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না। হাজারো মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে। তবে মুসলিম লীগের নেতারা ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষনিক স্লোগান দিয়ে যাচ্ছিল।

খাজা আসিফের ওপর কালি নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির অন্যান্য ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতারাও। সাধারণ জনসভায় রাজনৈতিক নেতাদের ওপর এমন আচরণের প্রবনতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। এ ধরণের নেক্কারজনক কাজ কোনো দলের পক্ষ থেকেই সমর্থণ করা যায় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026