রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩

ক্রিমিয়াকে ফেরত দিবে না রাশিয়া

ক্রিমিয়াকে ফেরত দিবে না রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্রিমিয়াকে আর কখনোই ইউক্রেনের কাছে ফেরত দেওয়া হবে না জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমিরি পুতিন। রাশিয়া–ওয়ান টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থাতেই ক্রিমিয়া আর রাশিয়া থেকে বিচ্ছিন্ন হবে না এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা দেখা দেবে না। প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে তিনি এ বক্তব্য দিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপে একতরফাভাবে গণভোট আয়োজন করা হয়। গণভোটে সেখানকার অধিবাসীরা ইউক্রেন থেকে আলাদা হওয়ার পক্ষে রায় দেয়। এরপর সেখানকার কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করার পর ইউরোপীয় ইউনিয়ন ক্ষুব্ধ হয় এবং মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026