মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৪

লন্ডনে আরেক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

লন্ডনে আরেক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে আরেক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। লন্ডনের সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ ইউনিট তার নাম প্রকাশ করেছে। তার নাম নিকোলা গেলুস্কোভ। এরআগে তিনি রুশ বিমান কোম্পানীর উপপরিচালক ছিলেন।

৬৮ বয়সী নিকোলাকে লন্ডনে তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

পরে জানা যায়, মৃত এ রুশ নাগরিক ব্রিটেন সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা এবং প্রসিদ্ধ রুশ ব্যবসায়ী বরিস বেরুসফেস্কির ঘনিষ্ট।

এ কারণে তার মৃত্যুকে ঘিরে অনেক রহস্য জন্ম নিয়েছে। তবে পুলিশ এখনও তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানায় নি। তদন্তের জন্য তার মৃতদেহ পুলিশ নিয়ে গেছে।

লন্ডন পুলিশের মুখপাত্রের বরাতে গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট তার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে এবং এতে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরআগে গেলুস্কোভকে মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে রুশ কর্তৃপক্ষ ৫ বছরের কারাদন্ড দেয়। ২০০৪ সালে মুক্তি পান। এরপর ২০১৬ সালে রাজনৈতিক আশ্রয় লন্ডনে আসেন।

সম্প্রতি এ রুশ নাগরিক প্রেসিডেন্ট পুতিনের প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছিলেন। রাশিয়ার আরেক বিরোধী দলের নেতা বরিস বেরুজফেসকিার সাথে তার ভালো সর্ম্পক ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026