রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০

ব্রিটেনে রাসায়নিক হামলায় পুতিন নয়, মাফিয়া জড়িত : করবিন

ব্রিটেনে রাসায়নিক হামলায় পুতিন নয়, মাফিয়া জড়িত : করবিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে রাসায়নিক বা নার্ভ হামলার জন্যে মাফিয়াদের মত একটি গ্রুপ জড়িত থাকতে পারে এবং এধরনের হামলার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত নন।

শুক্রবার গার্ডিয়ানে এক প্রতিবেদনে তাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, করবিন এধরনের রাসায়নিক হামলাকে বর্বর অভিহিত করে বলেন, সংসদে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি আন্তর্জাতিক সংকটের সময় অনেক সময় আবেগ প্রাধান্য পায় এবং দ্রুত বিচার করতে যেয়ে অবিচার করা হয়।

উদাহরণ হিসেবে করবিন মার্কিন নেতৃত্বে ইরাকে অভিযানকে সুবিচার করার বিষয়টি ভুল বুদ্ধিমত্তা বলে অভিহিত করেন।

জেরেমি করবিন বলেন, লেবার পার্টি রুশ সরকার বা পুতিনের সমর্থক নয়, কিন্তু তার মানে এই নয় যে আমাদের উচিত হবে না অসহিষ্ণুতা দেখিয়ে বিশ্বজুড়ে ‘প্রক্সি’ যুদ্ধে জড়িয়ে পড়া। নতুন যুদ্ধে জড়িয়ে পড়ে অস্ত্র খরচ বৃদ্ধি করাও ঠিক হবে না বলে করবিন মন্তব্য করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026