মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯

রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচন: জয়ী হবেন পুতিনই

রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচন: জয়ী হবেন পুতিনই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য লড়াই করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সামনে প্রতিদ্বন্দ্বী আরো ৭ জন।

কিন্তু তাদের কেউই পুতিনের ধারেকাছে ঘেঁষতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছে জনমত জরিপ। নিশ্চিত জয় জেনে পুতিনও তেমন নির্বাচনী প্রচারণা চালান নি। বাকি ৭ প্রার্থীও নির্বাচনী মাঠ গরম করতে পারেন নি।

ফলে এ নির্বাচন যেন এক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তারপরও নির্বাচন হচ্ছে। রাশিয়ার দূরপ্রাচ্যে শনিবার গ্রিনিচ সময় রাত ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে মস্কোতে এর ৯ ঘন্টা পর ভোট শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দফা নির্বাচনের ফল আসা শুরু হবে আজ রাতে।

উল্লেখ্য, রাশিয়ার রাজনীতিতে ২০০০ সাল থেকে এককভাবে প্রাধান্য বিস্তার করে আছেন পুতিন। কখনো তিনি প্রেসিডেন্ট। আবার কখনো প্রধানমন্ত্রী। আরো ছয় বছর ক্ষমতায় থাকার আশা করছেন তিনি। বাকি সাত প্রতিদ্বন্দ্বীর মধ্যে যাদের নাম শোনা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলেন কমিউনিস্ট পার্টির মিলিয়নিয়ার পাভেল গ্রুডিনি। আছেন টেলিভিশনে সাবেক রিয়েলিটি তারকা সেনিয়া সোবচাক ও বর্ষীয়ান জাতীয়তাবাদী ভ্লাদিমির ঝিরিনোভস্কি।

তবে পুতিনের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারতেন বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। নাভালনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যমুলকভাবে এটা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026