রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২

রাশিয়ার ওয়ার্ল্ড কাপকে হিটলারের সময়ের অলিম্পিকের সাথে তুলনা করলেন বরিস

রাশিয়ার ওয়ার্ল্ড কাপকে হিটলারের সময়ের অলিম্পিকের সাথে তুলনা করলেন বরিস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এ বছর জুনে অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপকে ১৯৩৬ সালে জার্মানিতে নাৎসি নেতা আডল্ফ হিটলারের আয়োজিত বিশ্বকাপের সাথে তুলনা করেছেন।

ব্রিটিশ ফুটবল সমর্থকদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে রাশিয়া বিশ্বকাপে অংশ না নিতেও অনুরোধ করেন তিনি।

রাশিয়ার বিশ্বকাপ উপলক্ষ্যে দেশটির কাছ থেকে জরুরি ভিত্তিতে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে জনসন বলেন, রাশিয়ায় বিশ্বকাপ দেখতে যাওয়া ক্রীড়াপ্রেমীদের পুরো নিরাপত্তার বিষয়টিই রাশিয়ানদের ওপর নির্ভর করবে।

হিটলারের কাছ থেকে যেভাবে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছিল অন্যান্য দেশ, সেভাবেই রাশিয়াকেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমনটিও বলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৩৬ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ৪৯ টি দেশ অংশগ্রহণ করে। হিটলারের নেতৃত্বাধীন এ আয়োজনটিতে তিনি ইহুদিদেরও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

যদিও জনসনের এ মন্তব্যকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। এর আগে গত রাতেই দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে রাশিয়ার পক্ষ থেকে বলা বিষের সাথে তুলনা করেন।

একই সাথে অসামাজিকও বলেন। এমনকি রাশিয়া আরো জানায় সেন্ট পিটার্সবার্গের ব্রিটিশ দূতাবাসটি তারা বন্ধ করে দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026