রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৯

নার্ভ এজেন্ট হামলার ঘটনায় ইইউর সহায়তা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নার্ভ এজেন্ট হামলার ঘটনায় ইইউর সহায়তা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পক্ষত্যাগী রাশিয়ার গোয়েন্দা স্ক্রিপাল ও তার মেয়ের উপর নার্ভ এজেন্ট হামলা চালানোর জন্য বৃহস্পতিবার মস্কোর বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) নেতৃবৃন্দের সমবেত নিন্দা প্রস্তাব চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

কিন্তু তিনি ক্রেমলিনের সঙ্গে সম্পর্কযুক্ত ইইউভুক্ত দেশগুলোর আপত্তির মুখে পড়েছেন। একটি ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, মে এই ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে ব্রাসেলস বৈঠকে নেতৃবৃন্দকে অবহিত করবেন।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি এ ব্যাপারে যুক্তরাজ্যকে সমর্থন জানিয়েছে। এই ঘটনার জন্য আপাতত রাশিয়াকেই দায়ি করা হচ্ছে।

কিন্তু রাশিয়া সম্পৃক্ত ইইউভুক্ত দেশ গ্রিস ও ইতালি চায় আরও নমনীয় মনোভাব। থেরেসা মে ২৭ দেশের সহকর্মী নেতাদের মনে করিয়ে দিতে চান যে আগামী বছর ব্রিটেন ইইউ ত্যাগ করলেও পূর্ব দিক থেকে এই হুমকি ব্লকটির প্রতি অব্যাহত থাকবে।

তিনি ইইউ নেতাদের বলতে চান, রাশিয়ার এমনই যা ভবিষ্যতের জন্য ভোগান্তির কারণ হতে পারে। ইউরোপের গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইইউ এবং ন্যাটোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসব হুমকি মোকাবিলা করবে। একসঙ্গে কাজ করলে আমরা সফল হবোই।

সম্মেলনের সময় ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, সলিসবারির ঘটনার জন্য ব্রিটেনের সঙ্গে সংহতি প্রকাশ করা হবে এবং ভবিষ্যত হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ব্লকের সকলের প্রতি আহবান জানান তিনি।

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বলেন, উচ্চ ধরনের হামলার প্রতি আমাদের স্থিতাবস্থায় থাকা প্রয়োজন। ভুয়া সংবাদ ও নির্বাচনে হস্তক্ষেপের মাধ্যমে গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস নষ্ট করা হচ্ছে।

উল্লেখ্য, নার্ভ এজেন্ট ব্যবহৃত হওয়ার কারণে লন্ডন ও মস্কোর মধ্যে কূটনীতিক ভীতি সৃষ্টি হয়েছে। দু’পক্ষই কূটনীতিক বহিস্কার করে প্রতিশোধের খেলায় মত্ত হয়েছেন।

কিন্তু ক্রেমলিন নার্ভ এজেন্ট হামলার ঘটনা অস্বীকার করেছে এবং রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও সত্যিকার অর্থে কি ঘটেছে তা জানাতে অনেক বার বলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026