রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২

ব্রেক্সিটের কারনে পিছিয়েছে ব্রিটেনের অর্থনীতি

ব্রেক্সিটের কারনে পিছিয়েছে ব্রিটেনের অর্থনীতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের অর্থনীতি এগিয়ে চললেও তা দেশটির ইউরোপীয় প্রতিবেশী এবং জি সেভেনভুক্ত দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে।

২০১৭’তে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮ শতাংশ। যা ২০১২’র পর সবচেয়ে খারাপ। ২০১৬’তে ব্রেক্সিট নিয়ে আয়োজিত গণভোটের পর থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

২০১৯ সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য। এরই মধ্যে, ১১ শতাংশ ব্রিটিশ কোম্পানি তাদের প্রধান কার্যালয় দেশটি থেকে সরিয়ে নিয়েছে।

আর ১৪ শতাংশ ইউরোপীয়ান কোম্পানি দেশটিতে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এ সমস্যার সমাধানে দু’পক্ষের মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি হয়েছে।

ইইউ থেকে বের হয়ে গেলেও, এ অঞ্চলের ব্যবসার সুযোগ হারাতে নারাজ যুক্তরাজ্য। তাই শিগগিরিই ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026