বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২

সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

শীর্ষবিন্দু নিউজ: সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাদের বখত।

১০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা পেয়েছে ৮৫৪৪ ভোট, মোবাইল পেয়েছে ৩৩৫৪ ভোট এবং ধান পেয়েছে ১৯৭ ভোট। এদিকে বেসরকারীভাবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাদের বখত বিজয়ী হওয়ায় পৌরশহরে আনন্দ-উল্লাস করছেন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন মোবাইল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সুজাউর রাজা সুমন

বেসরকারীভাবে নাদের বখতকে বিজয়ী ঘোষণা করা হলেও ভোটের সম্পুর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026