মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

সরকারের শেষ সময়ে মহার্ঘ্য ভাতার ঘোষণা প্রধানমন্ত্রীর

সরকারের শেষ সময়ে মহার্ঘ্য ভাতার ঘোষণা প্রধানমন্ত্রীর

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনের তিন মাস বাকি থাকতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীতে পেশাজীবী সমন্বয় পরিষদের সাম্মেলনে তিনি একথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও পেশাজীবীদের অধিকার রক্ষার দাবিতে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের এই সম্মেলন হয়।

এ সময় তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০% মহার্ঘ্য ভাতা দেব। এখানে সর্বনিম্ন দেড় হাজার টাকা ও সর্বোচ্চ ৬ হাজার টাকা (বাড়বে)। পাশাপাশি আমরা পে কমিশনও ঘোষণা করছি। এটা সম্পূর্ণ এককালীন, আলাদাভাবে দেযা হবে। ইচ্ছা আছে স্থায়ী কমিশন করে দেব যাতে বেতন ধারাবাহিকভাবে বাড়তে পারে।তবে পে কমিশনের সঙ্গে এই মহার্ঘ্য ভাতার কোনো সম্পর্ক থাকবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026