মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯

মার্কিন কূটনীতিকদের পাঁচ এপ্রিলের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ

মার্কিন কূটনীতিকদের পাঁচ এপ্রিলের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ৫ এপ্রিলের মধ্যে বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে ৬০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয় রাশিয়া।

এই ৬০ জনের মধ্যে ৫৮ জন মস্কোতে অবস্থান করছিলেন এবং দুইজন ইয়াকাতারিনবার্গের কনসুলেটে কাজ করতেন। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ এর বরাতে জানা গেছে রাশিয়া সেইন্ট পিটার্সবার্গের মার্কিন দূতাবাস বন্ধ করে দেবে। এটাকে তিনি স্ক্রিপাল ইস্যুতে পশ্চিমের আচরণের দাঁতভাঙা জবাব বলে ম্তব্য করেছেন।

লুভেরভ আরো জানান এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। এর আগে ওয়াশিংটন রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয়। এর পরপরই ইউরোপের বেশ কিছু দেশ মোট ১১৮ জন রাশান কূটনীতিককে বহিষ্কার করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026