রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

দ্রুত সেরে উঠছেন নার্ভ এজেন্টে আহত রুশ গোয়েন্দা কন্যা

দ্রুত সেরে উঠছেন নার্ভ এজেন্টে আহত রুশ গোয়েন্দা কন্যা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাশিয়ার পক্ষত্যাগী গোয়েন্দা সার্জেই স্ক্রিপাল কন্যা ইউলিয়া স্ক্রিপাল বিষাক্ত রাসায়নিক গ্যাস নার্ভ এজেন্টে আহত হয়ে অনেকদিনই হাসপাতালে আছেন।

বিবিসি জানিয়েছে, তিনি ইতোমধ্যে চেতনা ফিরে পেয়েছেন এবং কথাও বলতে পারছেন। বৃহস্পতিবার ব্রিটিশ হেলথ সার্ভিসের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ শহর স্যালিসবেরীতে নার্ভে এজেন্টে আহত হওয়া পিতাসহ ইউলিয়া সেরে উঠছেন। এই বিবৃতিকে

অনুসরণ করে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, মস্কো চাইছে কনস্যুলেট থেকে তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হোক। এর আগে রাশিয়ার তদন্ত কমিটি রাশিয়ান নাগরিক ইউলিয়াকে হত্যার চেষ্টা নিয়ে তদন্তের বিষয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে।

রাশিয়ার সাবেক কর্নেল সার্জেই স্ক্রিপাল একাধারে রাশিয়ার জিআরইউর সামরিক গোয়েন্দা এবং যুক্তরাজ্য গোয়েন্দা বিভাগের জন্য কাজ করতেন। তিনি এবং তার মেয়ে ইউলিয়া সঙ্কটাপন্ন অবস্থায় গত ৪ মার্চ থেকে হাসপাতালে রয়েছেন।

যুক্তরাজ্য মনে করে স্ক্রিপালদের উপর এ২৩৪ নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা রাশিয়ার নভিচক শ্রেণীর নার্ভ এজেন্টের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। যুক্তরাজ্য মনে করে রাশিয়াই এই হামলা চালিয়েছে।

এই ঘটনার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে সন্দেহে যুক্তরাষ্ট্রসহ ইইউর ২৫টি দেশ থেকে রাশিয়ার ১৪০ জন কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। দেশটি ইতোমধ্যেই ব্রিটিশ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বহিস্কার করেছে। বন্ধ করে দিয়েছে সেইট পিটার্সবুর্গের ব্রিটিশ ও মার্কিন কনস্যুলেট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026