শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০

আব্দুল্লাহ মহিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

আব্দুল্লাহ মহিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে গত রবিবার ১লা এপ্রিল বৃটেনের জনপ্রিয় ব্যাডমিণ্টন কোচ আব্দুল্লাহ মহিম এর ত্বত্তাবদানে লন্ডন বরো অফ হ্যাকনি কাউন্সিলের বৃটানিয়া স্পোর্টস সেন্টারে সফল ভাবে অনুষ্টিত হয় দৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা লুটন, কেন্ট সহ গ্রেট বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত ৩৬ টি টিম উক্ত খেলায় অংশ গ্রহণ করে.

খেলার প্রথম পুরস্কার ছিল একশত পাউন্ড এবং ট্রফি, দ্বিতীয় পুরুস্কার পঞ্চাশ পাউন্ড এবং ট্রফি এবং তৃতীয় পুরুস্কার হিসাবে ছিল ট্রপি।

উত্তেজনাপূর্ণ এই খেলায় ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই হয় সি কেটাগরির কেন্ট ও লন্ডন সিটির খেলোয়াড়দের মধ্যে কেন্টের (চাটাম) বিজয় ও বেলাল জুটি লন্ডন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জুনেদ ও আলতাফ জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এই দুটি দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান হিসাবে নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে নেয়। ইজলিংটন ব্যাডমিন্টন ক্লাবের টিপু ও রাজু জুটি তৃতীয় স্থান অর্জন করে।

কেটাগরি ডি খেলায় বিজয়ী হন শাহেদ ও মনি লন্ডন ইসলিংটন ব্যাডমিন্টন ক্লাব থেকে, দ্বিতীয় স্থান আব্দুল করিম ও জসিম ইসলিংটন ব্যাডমিন্টন ক্লাব থেকে এবং তৃতীয় স্থান দখল করেন লুটনের মাসুম ও ফয়েজ জুটি।

সারাদিন ব্যাপী এই খেলায় প্রচুর দর্শক অনেক আনন্দ উপভোগ করেন। খেলায় স্পন্সর করে সহযোগিতা করেন উইনকোন প্রপার্টিস স্বত্বাধিকারী আলাউদ্দিন তুহিন, বিরানি, কলা পানি সহ প্রচুর খাবার সরবরাহ করেন আব্দুল্লাহ মহিম।

খেলা শেষে অতিথি হিসেবে সকল বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন খেলার আয়োজক আব্দুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, জনপ্রিয় খেলোয়াড় চান মিয়া, ইজলিংটন ব্যাডমিন্টন ক্লাবের জিলা মাজিদ, ফয়সল আহমেদ প্রমুখ।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026