বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২

হুমকি পেয়ে পাওনা অর্থ পরিশোধে বাধ্য হলো রিজেন্ট এয়ার

হুমকি পেয়ে পাওনা অর্থ পরিশোধে বাধ্য হলো রিজেন্ট এয়ার

শীর্ষবিন্দু নিউজ: অবশেষে আল্টিমেটামের মুখে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ উড়োজাহাজ ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধে বাধ্য হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আন্তর্জাতিক ফ্লাইট চালাতে রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইটওয়ার্কসের কাছ থেকে দুটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ ভাড়া করে। রিজেন্টের কাছে তাদের পাওনা ছিল ১৫ হাজার ৪০০ ইউরো। কিন্তু নিয়মানুযায়ী তারা ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানের অর্থ পরিশোধে অনেক দিন ধরেই টালবাহানা করছিল রিজেন্ট এয়ারওয়েজ। এ অবস্থায় ৩ অক্টোবর রিজেন্ট এয়ারওয়েজকে কড়া ভাষায় চিঠি দেন ফ্লাইটওয়ার্কসের পরিচালক ক্রিস এন্ডারসন।

চিঠিতে ফ্লাইটওয়ার্কসের পরিচালক ক্রিস এন্ডারসন বলেন, ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান রিজেন্টকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হচ্ছে। এ সময়ের মধ্যে রিজেন্ট ভাড়া প্রদান না করলে তাদের দেওয়া দুটি উড়োজাহাজই গ্রাউন্ডেড করে দেয়া হবে। এয়ারলাইন্সের সুনামের কথা চিন্তা করেই রিজেন্টের উচিত চুক্তি অনুযায়ী বিলম্বিত সব অর্থ পরিশোধ করা। তা না হলে ফ্লাইটওয়ার্কস আইনগত ব্যবস্থা নেবে। আর এতে করে আপনাদের এয়ারলাইন্সের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চিঠি প্রাপ্তি স্বীকার করে রিজেন্ট এয়ারওয়েজ বলেছে, হুমকির মুখে অবশ্য তারা ফ্লাইটওয়ার্কসের সব অর্থ পরিশোধের অঙ্গীকার করেছেন। সাময়িক কিছু সমস্যা হলেও ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকবে বলে জানায় রিজেন্ট এয়ারওয়েজ।

গত ১৫ জুলাই ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইটের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে রিজেন্ট। আগামী ৯ অক্টোবর ঢাকা-ব্যাংকক এবং ১১ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে এয়ারওয়েজটি। রিজেন্ট ঘোষণা দিয়েছিল, চলতি বছরের জানুয়ারি মাসেই প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে। এরপর সময় পিছিয়ে ফেব্রুয়ারি মাসে চালুর কথা জানায়। কিন্তু উড়োজাহাজ ভাড়া না পাওয়ায় বার বার তাদের সময় পিছিয়ে যায়। পরবর্তীতে জুলাইয়ে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সক্ষম হয় রিজেন্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026