শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬

ফিলিস্তিনিদের মুক্ত ও গাজায় গণহত্যা বন্ধ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনিদের মুক্ত ও গাজায় গণহত্যা বন্ধ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ

শীর্ষবিন্দু নিউজ: ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে লন্ডনের ডাওনিং স্ট্রিটে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রায় দুই হাজারেরও বেশি জনগণ।

ফিলিস্তিনিদের মুক্ত কর, গাজায় গণহত্যা বন্ধ কর এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয়ের চারপাশ।

ফিলিস্তিনিদের সর্মথনে ফ্রেন্ডস অব আল-আকসা নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ প্রতিবাদে সমর্থন জানিয়েছে ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

শনিবার এক বিবৃতির মধ্য দিয়ে বেআইনি ও অমানবিক হামলার প্রতিবাদে নিন্দা জনিয়ে করবিন বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় প্রচুর মানুষ নিহত হয়েছে।

বিবৃতিতে করবিন আরো বলেন, গাজা উপত্যকার ভূমিহারা মানুষ এক দশকেরও দীর্ঘ সময় ধরে মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে। দুই-তৃতীয়াংশ জনগণই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। মৌলিক চাহিদা থেকে শুরু করে পানি ও বিদ্যুতের সংকটও বিদ্যমান রয়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা তাদের নৈতিক অধিকার বলেও জানান তিনি।

এ সময় করবিনের এ বিবৃতিটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পড়ে শোনান ফিলিস্তিনের সমর্থকরা।

উল্লেখ্য, সংবাদটি প্রকাশিত হওয়া পর্যন্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় তিনহাজারের কাছাকাছি আহতের কবর নিশ্চিত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026