শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩

সিলেটে মা ও ছেলে খুন: কুমিল্লা গ্রেপ্তার গৃহকর্মী তানিয়া

সিলেটে মা ও ছেলে খুন: কুমিল্লা গ্রেপ্তার গৃহকর্মী তানিয়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের মিরাবাজারের মা রোকেয়া বেগম ও ছেলে রবিউল ইসলাম রূপম হত্যা মামলার প্রধান আসামি তানিয়া ওরফে তান্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই।

সোমবার সকালে সিলেট পিবিআইয়ের একটি টিম কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিলেট পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, তানিয়াকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে সিলেটের পথের রওয়ানা দিয়েছে পুলিশ। আড়াইটার দিকে অভিযানের বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১লা এপ্রিল সিলেটের মিরাবাজারের মিতালি আবাসিক এলাকার ১৫ জে নম্বর বাসার নিচ তলার ফ্ল্যাট থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত রোকেয়ার প্রেমিক নাজমুলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

নাজমুল এখন ৭ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে। খুনের ঘটনার পরপরই তানিয়া সিলেট থেকে কুমিল্লা চলে যায়। গোপন সূত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026