শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৬

সিরিয়া হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন জেরেমি করবিন

সিরিয়া হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন জেরেমি করবিন

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্য ও তার মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, ফ্রান্সের সিরিয়ার ওপর হামলায় বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ বিরোধীদলের নেতা জেরেমি করবিন।

শনিবার এ প্রসঙ্গে করবিন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অবশ্যই এ বিষয়ে সংসদে অনুমোদনের প্রয়োজন ছিল। শুক্রবার মধ্যরাতে সিরিয়ার উপর এ হামলা স্থগিত করতে অনুরোধও জানান তিনি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে।

করবিন বলেন, এ ধরণের হামলা কখনো জনজীবনে শান্তি নিয়ে আসতে পারেনা। এসময় তিনি যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরণের বুদ্ধি নেয়ার প্রয়োজন ছিলনা বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও সিরিয়ার আসাদ সরকারের ওপর হামলা চালালে তার বিরুদ্ধে দেশটির সংসদে ৩০টি ভোট পড়ে।

এদিকে ব্রিটিশ সেনাবাহিনীকে কোনো ধরণের ক্ষতিকর কার্য সম্পাদনের জন্য রাখা হয়নি এ কথাও বলেন তিনি। যদিও এ হামলার বিষয়ে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে কথা হয়েছে বলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে ।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ার কয়েকটি সরকারি স্থাপনায় বোমা হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে অপারেশন চালানো হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী এ পর্যন্ত ৭১টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করেছে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026